Featured

ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডের জীবনের জানা - অজানা তথ্য

হার্দিক পাণ্ডে

ভারতের এই ক্রিকেটার ১৯৯৩ সালের ১১ অক্টোবর  গুজরাতের সুরাটে জন্ম গ্রহন করেন।তার পূর্ণ নাম হার্দিক হিমাংশু পাণ্ডিয়া। তার পিতার নাম হিমাংশু পাণ্ড্য তিনি একটি ছোটো কার ফাইনান্স ব্যবসা করতেন।হার্দিকের যখন ৫ বছর বয়স তখন তার পিতা তাকে এবং তার ভাই ক্রুনাল কে নিয়ে চলে আসে বড়োদরা ষরে   এবং সেখানেই তাদের ক্রিকেটে ভালো ভাবে প্রশিক্ষিত করতে থাকে। পরে সেখানকার কিরণ মোরের ক্রিকেট অ্যাকাডেমিতে  তাদের ভর্তি করে দেওয়া হয়।হার্দিক নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন  তার পর ক্রিকেটের প্রতি মনোনিবেশ করার জন্য পড়াশোনার ইতি টানেন।হার্দিক ১৮ বছর বয়স পর্যন্ত ছিলেন একজন লেগ স্পিনার  তার পর বরোদা দলের তদনীন্তন কোচ সনৎ কুমারের পীড়া পীড়িতে  ফাস্ট বোলিং শিখেন।

খেলোয়াড়ী জীবন

হার্দিক এর ক্রিকেট জীবনের অভিষেক হয় ২০১৩ সালে ইউসুফ পাঠান এর নেতৃত্বে বরোদা ক্রিকেট দলের হয়ে। ২০১৩-১৪ সালে বরোদা দলের সৈয়দ মুস্তাক আলী ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।লি২০১৫-১৬ সালে অস্ট্রেয়ার বিপক্ষে তার টি-২০ আন্তর্জাতিক অভিষেক ঘটে।তার প্রথম ম্যাচ হয় ২৬ জুলাই ২০১৬ তারিখে এবং সেই ম্যাচে তিনি ২ উইকেট তুলে নেন।তার প্রথম শিকার ক্রিস লিন।পরবর্তী ২০১৬ সালে আইসিসি বিশ্ব টি -২০ উপলক্ষে বিসিসিআই কর্তৃপক্ষ ৫ ফেব্রুয়ারী, ২০১৬ তারিখে ভারত দলের তারিকা দেয়। এতে হার্দিক অন্যতম সদস্য মনোনীত হন।


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ


হার্দিকের জীবনে প্রথম আইপিএল খেলার সুযোগ হয় ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে। সর্ব প্রথম তাকে ১০ লাখ টাকায় কেনা হয়।উমেশ যাদব,সুনীল নারিন ও আন্দ্রে রাসেল এর মতো বোলিং লাইনআপ সমন্বিত কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে মুম্বাইতে ৩১ বলে ৬১ রান করে দলকে জেতাতে বিশেষ ভাবে সাহায্য করেন। সেই ট্যুর্নামেন্টে শীর্ষ চার দলের মধ্যে স্থান পাওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ম্যাচটি জেতা খবই জরুরি ছিল।হার্দিক ও সেই ট্যুর্নামেন্টে দ্বিতীয় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিলেন।পরবর্তী ২০১৬ সালের আইপিএল  এ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে রাখে।তাছাড়া ২০১৮ সালে ও হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলে এবং ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ১১ কোটি রুপি দিয়ে দলে রাখে। একে একে প্রতি বছর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে আইপিএল খেলছেন এবং তার এখন বর্তমান মূল্য ১৮ কোটি রুপি।


খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান



প্রতিযোগিতা   টি২০  এফসিএলএটি২০
ম্যাচ সংখ্যা১৩১০১০
রানের সংখ্যা ২৯৫৯৪ ২৬১৮৮০
ব্যাটিং গড়১৪.৫০২৭.০০৩৭.২৮৩৩.৮৪
১০০/৫০০/০০/ ০/২০/৫
সর্বোচ্চ রান৯০ ৬৯৮৬*
বল করেছে৪২৯৯০২৭৩৬৬০
উইকেট ১৭২৯
বোলিং গড়৩৩.৬৬৩১.০৫৩৯.৬০২৭.৮৯
ইনিংসে ৫ উইকেট   ১ - --
 ০
ম্যাচে ১০ উইকেট -------------------------
সেরা বোলিং ২/৩৭৫/৬১২/৪৭ ৩/৭
ক্যাচ/স্ট্যাম্পিং৩/–৬/- ৪/-/-




Comments